সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সদরপুর উপজেলার জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের আয়োজনে শিক্ষার্থীদের হাতে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির পাশাপাশি সততা, ন্যায়পরায়ণতা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থীদের দুর্নীতি থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ ও উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সদরপুরের সভাপতি এম এম শহিদুল ইসলাম (শাহিন) অনুষ্ঠানে অংশ নেন।

জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলা গেলে ভবিষ্যতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে দুর্নীতিবিরোধী বার্তাসংবলিত শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি পরিবার ও সমাজেও দুর্নীতিবিরোধী বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।

দুদকের এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০:৩০:৩৭   ৩ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা
সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত
‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন সানরাইজার্সের কর্ণধার কাব্য, অতিথি ছিলেন যারা
ফতুল্লার পাগলায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ