বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে এসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪২   ৬ বার পঠিত