শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান

প্রথম পাতা » গোপালগঞ্জ » চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের ছাত্র মরহুম আ: ওয়াহেদের মৃত্যুতে শুত্রুবার (১৩ নভেম্বর) জুম্মাবাদ দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ ব্যাচের বন্ধুদের আয়োজনে দর্শনার রামনগর করিমপুর তালিমুল কুরআন মাদ্রাসা এতিমখানা লিল্লাগ বোর্ডিং এর শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বাল্যবন্ধু মরহুম আ: ওয়াহেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া অনুষ্ঠান ও ধর্মীয় কার্যক্রমে কেরু উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মো: এহসানুল হক (স্বরাজ), মমিনুল ইসলাম, এনামুল কবির টিটো, আবুল কালাম আজাদ মুকুল, এনামুল,বকুল,মোনাজাত, রবিউল ইসলাম ভুট্টা, ইসমাইল, জাহিদুল,খাইরুল, ইকবাল,সাইদুল, বুলবুল,কার্ত্তিক মাসুমা খানম লিপি,শারমিন দিলারা লুনা, দিলরুবা মুক্তি, মনোয়ারা খাতুন রুবিসহ অন্যান্য বন্ধুগণ। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া অনুষ্ঠানে অংশ নেন দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়-৮৮ বন্ধু মহলের ডা: হিল্লোল চৌধুরী, সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন।
দোয়া পরবর্তীতে বন্ধুরা মরহুম বন্ধু আ: ওয়াহেদ যে গোরস্থানে সায়িত রয়েছে সেই গোরস্থানের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান এবং দর্শনার আনোয়ারপুর (হঠাৎ পাড়া) জামে মসজিদ ও গোরস্থানে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৮   ৪ বার পঠিত