মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ: সংস্কৃতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ: সংস্কৃতিমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী। তার কালজয়ী সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তার স্মৃতি ও অবদান সংরক্ষণ করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।

আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তার ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। এ লক্ষে আমরা গ্রামীণ জনপদের মানুষের জীবন, প্রকৃতি, নদ-নদী, কৃষক-কৃষাণী ও মাঝির ভাটিয়ালি গানকে উপজীব্য করে যাত্রাশিল্পের বিকাশ ঘটাতে চাই।’

তিনি বলেন, শিগগিরই মীর মোশারফ হোসেনের জন্মস্থান পদমদীতে একটি বিশ্ববিদ্যালয় কলেজ, সাংস্কৃতিক কেন্দ্র ও লাইব্রেরি গড়ে তোলা হবে। পাশাপাশি স্থানীয় মীর মোশাররফ হোসেন কলেজকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা দেশ ও মানুষের কথা বাদ দিয়ে বিদেশি অপসংস্কৃতির আগ্রাসন আমদানি করেছিল এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আমরা সেই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।’
এর আগে সকালে মীর মোশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জন্মবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী কর্মসূচিতে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ), মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এতে অংশ নেন।

বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৫৪   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ: সংস্কৃতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
সোনালি আমন ধান ঘরে তোলার অপেক্ষায় মাঠজুড়ে ব্যস্ত কৃষক
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ