শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার ও ওই ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
জব্দ করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

আজ সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসা হাসান মিয়া নামের এক যাত্রীর ওপর নজরদারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্স-রে পরীক্ষায় ওই যাত্রীর রেক্টামে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।

উদ্ধার করা এসব বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানায় সিআইআইডি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত ও এর নেপথ্যে জড়িতদের উদ্ঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদপ্তর।

প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে বলে জানায় অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৭:০২:২৪   ৪ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
চালকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ