বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

প্রথম পাতা » গোপালগঞ্জ » প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : রপ্তানিমূখী প্রাণী সম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানের ভিত্তিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের সভাকক্ষে মুকসুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাণী সম্পদ অফিসার (সম্প্রসারণ)
আলমাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস ছালাম খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিষ্মদেব মন্ডল, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যদ উদ্দিন আহম্মেদ,মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো: মতিয়ার মোল্লা,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম ও খামারিদের পক্ষ থেকে মো: লিয়াকত হোসেন মোল্লা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৮   ২৩ বার পঠিত