বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ নড়েশ ঋষি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকার বাসিন্দা এবং নিতাই মনি ঋষির ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিংনা এলাকায় অভিযান পরিচালনা করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

​তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৫   ৭ বার পঠিত