![]()
কালকিনি,ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার মাছ বাজার এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভার মাছ বাজার এলাকায় উভয় পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে প্রায় শতাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৮ ৭ বার পঠিত