রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

জামালপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক কয়েকজন, পুলিশে সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক কয়েকজন, পুলিশে সোপর্দ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



জামালপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক কয়েকজন, পুলিশে সোপর্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের তিতপল্লা শিমুলতলী এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-জামালপুর হাইওয়ে সড়কের তিতপল্লা শিমুলতলী এলাকায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয় এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করতে সক্ষম হন।

​এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের দাবি, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই তারা রাতে সেখানে জড়ো হয়েছিল।

​আটকের পরপরই ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃতদের তাদের হাতে তুলে দেওয়া হয়।

জামালপুর সদর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা সকলেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪:২৮:১২   ৫ বার পঠিত