রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের মাদক,সন্ত্রাস, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের মাদক,সন্ত্রাস, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের মাদক,সন্ত্রাস, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মাদক,সন্ত্রাস, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে রবিবার (২৯ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের করনীয় সম্পর্কে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় মাদক ও সন্ত্রাসের ক্ষতিকর প্রভাব, সামাজিক নিরাপত্তা এবং বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বক্তাগণ মত প্রকাশ করেন। সকল ধরনের সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ও সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়াও, সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৮:১২   ৪ বার পঠিত