ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



ইতিহাসের এই দিনে

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এ দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

আজ ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলি:

১১৫৪ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক হয়।

১৬৭৫ - দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।

১৬৮৮ - রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।

১৮৮৯ - হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।

১৮৯১ - কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।

১৯৪১ - জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।

১৯৪২ - ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দুদিনব্যাপী প্রথম সম্মেলন শুরু।

১৯৫৭ - মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু হয়।

১৯৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।

১৯৯১ - মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একশটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।

১৯৯৬ - চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

আরও পড়ুন : প্রখর রোদ, শীত আর ফ্যাশনে রঙিন সানগ্লাসের বাজিমাত

জন্ম:

১৬৮৩ - স্পেনের রাজা পঞ্চম ফিলিপ।

১৮৫২ - এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।

১৮৭৩ - ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।

১৮৭৫ - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।

১৯০২ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯০৪ - ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভের জন্ম।

১৯০৬ - সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের জন্ম।

১৯০৮ - প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়।

১৯১০ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।

১৯১৪ - জয়নুল আবেদীন, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জন্ম।

১৯৩৪ - প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।

১৯৭১ - মুনির আহমেদ শ্রাবণ, বাংলাদেশের কথাসাহিত্যিক।

১৯৯৫ - সিরাজুস সালেহীন, একজন উজ্জ্বল প্রতিভা।

আরও পড়ুন : বিটরুট কি শিশুদের জন্য নিরাপদ?

মৃত্যু:

১৭৩৭ - জেমস সোবিয়েস্কি, পোল্যান্ডের যুবরাজ।

১৮৬০ - লর্ড ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল।

১৯১১ - মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

১৯১৮ - রাধাগোবিন্দ কর, ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক।

১৯২৭ - রামপ্রসাদ বিসমিল,মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত ব্রিটিশবিরোধী বিপ্লবী, আসফাকউল্লা খান, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৮৪ - আবদুল কাদির, ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক।

১৯৮৭ - ড. খায়রুল বশর, গবেষক ও প্রাবন্ধিক।

২০২০ - পবিত্র কাবাঘরে স্থাপিত দরজার নকশাকার প্রকৌশলি মুনির আল জুনদি।

দিবস

বাংলা ব্লগ দিবস

বাংলাদেশ সময়: ১২:৪২:৩৪   ৪৩২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ