জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় জনগনের সেবা করার জন্য : এমপি খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় জনগনের সেবা করার জন্য : এমপি খোকা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় জনগনের সেবা করার জন্য: এমপি খোকা

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমার চোট বেলার খেলার বন্ধু চন্দন শীলকে আমার সোনারগাঁবাসীর পক্ষ থেকে আন্তেরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ত্যাগি নেতাদের মুল্যয়ন করেন তারই একটি প্রমান আমাদের চন্দন শীল।

রোববার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে এমপি খোকা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

এমপি খোকা বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় জনগনের সেবা করার জন্য। আমি এই জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারা যাতে সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করে সেই আশা করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান শাজাহান ভূইয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:০৮:৫৩   ৬০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী
তরুণদের দক্ষতায় ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
দেশের পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর
সিলেটে AI ট্রেনিং সেন্টার করবে সরকার - বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ