
সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার আলগাদিয়া বিশ্বরোড বাজারের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. আবুল কাশেমকে সভাপতি এবং মোহাম্মদ হাসান মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির পরিচিতি সভা ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় আলগাদিয়া বিশ্বরোড বাজারে অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলিমুজ্জামান সেলু ও মাহাবুব আলী মিয়া এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা মো. আজিজ তালুকদার, মো. রেজাউল আলম রিজু,নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তৈয়বুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক মুরাদ তালুকদার, মো. আমির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল মাতুব্বর, চরযশোরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া, যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন মাতুব্বর, মো. নাসির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১২:১২:৪৭ ১ বার পঠিত