জাতিসংঘ সঠিকভাবে কাজ করতে পারলে সারাবিশ্বে শান্তি বিরাজ করতো - সংস্কৃতি প্রতিমন্ত্রী  

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘ সঠিকভাবে কাজ করতে পারলে সারাবিশ্বে শান্তি বিরাজ করতো - সংস্কৃতি প্রতিমন্ত্রী  
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



জাতিসংঘ সঠিকভাবে কাজ করতে পারলে সারাবিশ্বে শান্তি বিরাজ করতো - সংস্কৃতি প্রতিমন্ত্রী   

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পরাশক্তিসমূহের চাপে ও ভেটো প্রদানকারী দেশগুলোর কর্তৃত্বের কারণে জাতিসংঘ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। একই কারণে জাতিসংঘ বাংলাদেশ থেকে মায়ানমারে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারছে না। জাতিসংঘের কার্যকর ভূমিকার অভাবে বিশ্বে যুদ্ধ, সংঘাত, হানাহানি, ক্ষুধা, দারিদ্র্য ও অশান্তি বিরাজ করছে। জাতিসংঘ সঠিকভাবে কাজ করতে পারলে সারাবিশ্বে শান্তি বিরাজ করতো। পৃথিবী রূপান্তরিত হতো সবার জন্য বসবাসযোগ্য একটি বিশ্বে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস ক্লাব আয়োজিত ÔThe North South University International Model United Nations Conference 2022Õ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির দৃষ্টিনন্দন সুবিশাল ক্যাস্পাসের পাশাপাশি ২৫ হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সদা প্রস্তুত। সে লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হতে পারে। কে এম খালিদ বলেন, এখানে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক উৎসব যথা: রবীন্দ্র, নজরুল, লালন ও লোকসংগীত উৎসব, নাটক ও নৃত্যানুষ্ঠান আয়োজিত হতে পারে। কেননা, সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম হাতিয়ার। তাছাড়া সংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশেও অত্যন্ত সহায়ক।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সেশন চেয়ার প্রফেসর ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের সদস্য ও বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ড. জুনায়েদ আহমেদ কামাল। গেস্ট অভ্ অনার হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর Yue Liwen I, United Nations Industrial Development Organization (UNIDO) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি জামান। স্বাগত বক্তৃতা করেন ফ্যাকাল্টি অ্যাডভাইজর আসিফ বিন আলী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের প্রেসিডেন্ট সায়মা বিনতে রাইস।

বাংলাদেশ সময়: ২২:০১:৩৮   ৫৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ