একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায় : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায় : মির্জা ফখরুল
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



একটি গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায় : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। কিন্তু একটা গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেলে দিলে আমাদের অস্তিত্বই থাকবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। এই স্বাধীনতা আমাদের বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে। তাই একাত্তরের গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী সেই একাত্তরকে পিছিয়ে দিতে চায়।
কিন্তু একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব, এটিকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

বিএনপি মহাসচিব আরো বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ বছরে আমরা একবারই ভোট দেওয়ার সুযোগ পাই। ভোট একটি আমানত, এটিকে খেয়ানত করা উচিত না। অর্থাৎ নষ্ট করা উচিত না। যে ব্যক্তি ভোটের মর্যাদা রক্ষা করবে, জনগণের উচিত সেই ব্যক্তিকে ভোট দেওয়া।

এ সময় জেলা বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৩২   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ