পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজ দ্রুত শেষ করতে হবে : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজ দ্রুত শেষ করতে হবে : এনামুল হক শামীম
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজ দ্রুত শেষ করতে হবে: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত দ্রুত শেষ করতে হবে। অধিগ্রহণসহ সকল কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। কাজের ব্যাপারে কোনো রকম গাফিলতি ও অনিয়ম সহ্য করা যাবে না। কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও এই কার্যক্রমে সহযোগিতা করতে হবে৷ উন্নয়নকে এগিয়ে নিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

আজ জাতীয় সংসদ ভবনে পানি সম্পদ উপমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদারদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছরে সারাদেশের ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত করেছে। বাংলাদেশ বিশ্বে অনন্য মর্যাদা পেয়েছে। তার আমলেই পদ্মাসেতু হয়েছে। শরীয়তপুরে এখন আর নদীভাঙন নেই। বিদ্যুতেও আমরা স্বয়ংসম্পন্ন। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে দূর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। তাই ফোর লেনের জন্য জনগণকে ধৈর্য্যধারন করতে হবে। এই ফোর লেন আরও আগেই হওয়া উচিত ছিল। মাদারীপুরের মতো ২০০৯ সালে শুরু করলে এই ফোরলেনের কাজ আরও আগেই শেষ হয়ে যেতো। তবে আমরা (উপমন্ত্রী এনামুল হক শামীম, ইকবাল হোসেন অপু এমপি ও নাহিম রাজ্জাক এমপি) ২০১৯ সালেই শরীয়তপুরে যাতে ফোর লেন হয় সে লক্ষে কাজ করেছি। এই সরকারের মেয়াদেই ফোর লেনের কাজ সম্পন্ন হবে। এজন্য সকলকে সহযোগিতা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, সড়ক ও জনপদ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদোয়ানুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল, রিলেভেল, মেসার্স জামিল ইকবাল ও মেসার্স সালেহ আহমেদ এর প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৫০   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ