সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান মোস্তাফা জব্বারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান মোস্তাফা জব্বারের
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান মোস্তাফা জব্বারের

ডাক ও টেলিযোগাযোাগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ের মতো সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, গারোসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর লালমাটিয়ায়, লালমাটিয়া হাউজিং সোস্যাইটি স্কুল ও কলেজ মাঠে আয়োজিত দুই দিনব্যাপী ঢাকা ওয়ানগালা ২০২২ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে পারলে সারা বিশ্বে আমরা গর্বিত জাতি হিসেবে নিজেরেদরকে পরিচিত করাতে পারি।
তিনি বলেন, বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত জাতি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা গর্বিত।
নতুন ফসল ঘরে তুলতে নানা উৎসবের মাধ্যমে সৃষ্টিকর্তাকে উৎসর্গ করে পালিত হচ্ছে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব বা গারো নবান্ন উৎসব। এরই ধারাবাহিকতায় ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায়ের এই উদ্যোগ।
মন্ত্রী বলেন, ওয়ানগালা গারো সম্প্রদায়ের প্রধানতম উৎসব হলেও এ ধরনের অনুষ্ঠান সমাজে সকল মানুষের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করবে। প্রকৃতি ও সৃষ্টির প্রতি ভালবাসা তৈরিতে মানুষের বিবেক জাগ্রত করবে।
পশ্চাদপদ জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের ২৮টি পাড়া কেন্দ্রকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে শিশুদের জন্য ডিজিটাল পাঠশালায় রূপান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য জুয়েল আরেং, বাংলাদেশে আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমো পোটি আইনেন, বাংলাদেশ আদিবাসি ফোরামের সাধারণ সম্প্রাদক সঞ্জিব দ্রং এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী ওয়ানগালা উদযাপন উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:২১   ৫১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ