উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র করছে বিএনপি : বিমান প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র করছে বিএনপি : বিমান প্রতিমন্ত্রী
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র করছে বিএনপি : বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন, সরকার যখন দেশকে উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে নিচ্ছে,তখন বিএনপি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি কোন ভাবেই উন্নয়ন ব্যাহত করতে পারবে না।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই বাধ-চাটপাড়া মাদ্রাসার ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কাজীরখিল বাজারে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৭৫ লাখ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিকসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিএনপির এই ষড়যন্ত্র থেকে সবাইকে সাবধান থাকার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫২   ৬৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, চালু মহানগর এক্সপ্রেস
মাদকবিরোধী অভিযান: নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, আদালতে সোপর্দ
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ