
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল সারেআট টা ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ এলাকার গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে মোট ৪ (চার) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসমা বেগম (৩৭) সোনারগাঁও থানার নয়াপুর এলাকার মৃত আবু কালাম ও সবুজা বেগমের কন্যা এবং মো. ইলিয়াছের স্ত্রী।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রাথমিক পিসিপিআর (Police Case and Personal Record) যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৮ ৬ বার পঠিত