বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাইনি : নৌপ্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাইনি : নৌপ্রতিমন্ত্রী
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাইনি : নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাইনি। তার সুযোগ্য নেতৃত্বে খেলাধুলাসহ সব ক্ষেত্রে আরো এগিয়ে যাবে বাংলাদেশ।

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নতুন সভাপতি আজ সোমবার ঢাকায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।

প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা প্রতিটি মানুষের জীবনের অংশ হওয়া উচিৎ। ‘ সবার সহযোগিতা ও আগ্রহে টেনিসকে ভালো কিছু দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘টেনিস খেলাটা এগিয়ে যাক। একটি টিম ওয়ার্কের মাধ্যমে স্পিরিট নিয়ে চললে সেটা সম্ভব। ‘

তিনি আরো বলেন, ‘আমরা টেনিসকে ভালো কিছু দিতে চাই। টেনিসের উন্নয়নে ফেডারেশনের নির্বাহী কমিটির বাইরে টেনিসের প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকেও এডজাস্ট করতে হবে। ‘

ব্যক্তিজীবনে খেলাধুলার আগ্রহের কথাও উল্লেখ করেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সবসময় খেলাধুলার মধ্যে আছি। বাবা ঢাকা প্রথম বিভাগে খেলেছেন। পরিবারের ভাই-বোনেরা খেলাধুলার সাথে জড়িত ছিল। খেলাধুলা ও সংস্কৃতির সাথে থাকতে ভালো লাগে, মনটা ভালো থাকে। ‘

প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৮   ৫১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ