নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে

অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ। অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮. ৯১ শতাংশ। যা গত সেপ্টেম্বরে ছিল ৯.১০ শতাংশ।

একই সাথে বেড়েছে মজুরি সূচক। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি সূচক বেড়েছে শুন্য দশমিক ৭ শতাংশ। নভেম্বরে মজুরি সূচক হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। অক্টোবরে মজুরি সূচক ছিল ৬.৯১ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৬.৮৬ শতাংশ।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, মূল্যস্ফীতি এখন কমতির দিকে। সামনের দিনে আরো কমার সম্ভাবনা আছে। এবারের দেশে আমনের ফলন বেশ ভালো হয়েছে। এর একটা প্রভাব মূল্যস্ফীতিতে থাকবে। আশা করি সামনের দিনে মূল্যস্ফীতি আরো কমবে।

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৬   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ