ভারতকে সিরিজ হারাতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে সিরিজ হারাতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



ভারতকে সিরিজ হারাতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ভারত-বাংলাদেশ দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।

আজ (৭ ডিসেম্বর) মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। যেখানে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

এই ম্যাচে ভারত বধের লক্ষ্যে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা হাসান মাহমুদকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দলে এনেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

এদিকে সিরিজে ফিরে আসার লক্ষ্যে এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে ইনজুরির জন্য খেলতে না পারা আক্সার প্যাটেল ফিরেছেন এই ম্যাচে। তাকে জায়গা করে দিতে সরে গেছেন শাহবাজ আহমেদ। এদিকে প্রথম ম্যাচে খারাপ বোলিং করা কুলদীপ সেনের বদলে সুযোগ পেয়েছেন গতিময় পেসার উমরান মালিক।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক এবং আক্সার প্যাটেল।

বাংলাদেশ সময়: ১১:৫১:৪৩   ৫৮২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ