কর জালিয়াতির মামলায় ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত 

প্রথম পাতা » আন্তর্জাতিক » কর জালিয়াতির মামলায় ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত 
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



কর জালিয়াতির মামলায় ট্রাম্প অর্গানাইজেশন দোষী সাব্যস্ত 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের দু,টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

নিউইয়র্ক জুরি মঙ্গলবার ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন ও ট্রাম্প পেরোল’ কর্পোরেশনকে সার্বিকভাবে দোষী সাব্যস্ত করেছে। এ প্রথমবারের মতো কোম্পানিগুলোকে দোষী সাব্যস্ত করা হলো।

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আশংকা করা হচ্ছে, এ রায়ের কারণে তিনি জটিলতায় পড়তে পারেন। যদিও ট্রাম্প নিজে অভিযুক্ত হননি। কিন্তু এসব কোম্পানির সাথে তার নাম জড়িত।

ম্যানহাটনের জেলা এর্টনি আলভিন ব্রাগ বলেছেন, এটি ছিল লোভ ও প্রতারণার মামলা। তিনি এই মামলার বিচার করেন।
দোষী সাব্যস্ত এ দু,টি ব্যবসায়িক প্রতিষ্ঠান গত ১৩ বছর ধরে ভুয়া ব্যসায়িক রেকর্ড তৈরি করে কর ফাঁকি দিয়ে আসছিল।
বিচারকরা কৌঁসুলিদের সাথে সম্মত হন যে, ট্রাম্প অর্গানাইজেশন ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শীর্ষ কর্মকর্তাদের দেয়া ক্ষতিপূরণের কথা গোপন করেছিল। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি বর্তমানে পরিচালনা করছে ট্রাম্পের দুই পুত্র ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প।

ট্রাম্প এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে জেমস নামের একজন ডেমোক্রেট মঙ্গলবারের এ রায়ের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪২   ৫১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ