ভারতীয় জনপ্রিয় তারকাদের শীর্ষে ধানুশ, সেরা দশের তালিকা প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় জনপ্রিয় তারকাদের শীর্ষে ধানুশ, সেরা দশের তালিকা প্রকাশ
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



ভারতীয় জনপ্রিয় তারকাদের শীর্ষে ধানুশ, সেরা দশের তালিকা প্রকাশ

২০২২ সালের ‘আইএমডিবি’ রেটিংয়ের সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা ধানুশ। বুধবার (৭ ডিসেম্বর) ‘আইএমডিবি’র প্রকাশ করা তালিকায় সেরার মুকুট অর্জন করেন ধানুশ। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং ঐশ্বরিয়া রাই বচ্চন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। রাম চরণ, সামান্থা রুথ প্রভু, এনটিআর জুনিয়র, আল্লু অর্জুন এবং যশ সহ সেরা দশ তারকাদের মধ্যে ছয়জনই দক্ষিণ ভারতের।

তালিকায় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছেন রাম চরণ এবং সামান্থা রুথ প্রভু। বলিউডের সুপারস্টার হৃতিক রোশন রয়েছেন ষষ্ঠ স্থানে। বলিউডের হালের সেনসেশন কিয়ারা আদভানি রয়েছেন সপ্তম স্থানে। দক্ষিণের তারকা এনটিআর রয়েছেন অষ্টম স্থানে।

তালিকায় নবম স্থানে রয়েছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন এবং ‘কেজিএফ’ খ্যাত যশ রয়েছেন দশম স্থানে।

আলিয়া ভাট একটি বিবৃতিতে আইএমডিবিকে বলেছেন, “২০২২ সাল এখন পর্যন্ত চলচ্চিত্রে আমার সবচেয়ে স্মরণীয় বছর ছিল। দর্শকরা এই বছর আমার সব চলচ্চিত্রকে যে ভালোবাসা দিয়েছে তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। দেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। ”

ধানুশ এই বছর তামিল চলচ্চিত্র ‘মারান’ এবং হলিউড চলচ্চিত্র ‘দ্য গ্রে ম্যান’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন বছড়জুড়ে।

আলিয়া ভাট এ বছর ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করেছেন। দুটি সিনেমাই বছরের অন্যতম ব্যবসাসফল ছিল। ঐশ্বরিয়া রাই বচ্চন মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এ অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন আরেকবার। বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ কেড়ে নিয়েছেন তিনি। তেলেগু হিট ‘যশোদা’তে মুখ্য ভূমিকায় দেখা গেছে দক্ষিণের আরেক জনপ্রিয় মুখ সামান্থাকে।

রাম চরণ এবং এনটিআর জুনিয়র বছরের বহুল আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’ দিয়ে আলোড়ন তৈরি করেছেন। এস এস রাজামৌলির চলচ্চিত্রটি বর্তমানে অস্কার মনোনয়নের অপেক্ষায় রয়েছে। এদিকে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ দিয়ে কন্নড় ইন্ডাস্ট্রির চেহারাই বদলে দিয়েছেন ইয়াংস্টার যশ। এ বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে ভারতে বক্স অফিসের রেকর্ড ভেঙেছে সিনেমাটি।

অভিনেত্রী কিয়ারা আদভানি এই বছর দুটি ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘জুগজুগ জিও’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ দিয়ে খ্যাতির চূড়ায় পৌছে যান অভিনেত্রী। অপরদিকে এই বছরের শুরুতে বিক্রম ভেধা দিয়ে পর্দায় আসেন হৃতিক রোশন। এটি তামিল বিক্রম ভেধার অফিসিয়াল হিন্দি রিমেক। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল না হলেও নিজের তারকাখ্যাতিতে ভাটা পড়েনি হৃতিকের। তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৫:১৫:০৬   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ