বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নারীসহ নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নারীসহ নিহত ২
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



---

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বিআরটিসি বাসে মোটরসাইকেলের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলির ছেলে সোহেল রানা (৩৮) এবং একই উপজেলার নিমগর বালুবাড়ী এলাকার রুস্তম আলীর মেয়ে সেলিনা বেগম (২৮)।
স্থানীয়রা জানায়, বুধবার (৭ ডিসেম্বর) সকালে নওগাঁর সাপাহার থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নিহত দুইজন স্বামী-স্ত্রী কি না জানা যায়নি। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৮ হাজার ৭০২ টাকা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪১   ৬২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ