আমরা চাই ফেয়ার নির্বাচন হোক : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা চাই ফেয়ার নির্বাচন হোক : বাণিজ্যমন্ত্রী
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



আমরা চাই ফেয়ার নির্বাচন হোক : বাণিজ্যমন্ত্রী

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা চাই ফেয়ার নির্বাচন হোক। মুখে বলব ফেয়ার হোক, আর কাজ করব অন্যটা। সেটাতো হবে না। আমি যা বলি তাই মনে-প্রাণেও বিশ্বাস করি।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিন দিনের সফরে রংপুরে এসে ডায়াবেটিস সমিতির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, সাধারণ জনগণ যেমনটা চায়, তেমনটাই হোক। এলাকার উন্নয়ন হোক। আওয়ামী লীগ বড় দল, সে কারণে ঐক্যবদ্ধভাবে কাজ করলে রংপুর সিটি নির্বাচনে খারাপ ফলাফল হওয়ার কথা নয়। বিএনপি বড় রাজনীতিক দল, তারা আন্দোলন করবে।

তিনি আরও বলেন, তারা রাজপথে আন্দোলন করে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে না। এটা সম্ভব নয়। তাদের প্রতি আহ্বান, গণতান্ত্রিক আন্দোলন করে আগামী নির্বাচনে আসুন। কারণ, নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা। এতে দেশ শান্তিতে থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৩   ৬১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ