মহান বিজয় দিবসে চাষাড়া বিজয়স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহান বিজয় দিবসে চাষাড়া বিজয়স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



মহান বিজয় দিবসে চাষাড়া বিজয়স্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ। দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে ফুলে ফুলে ঢেকে গেছে চাষাড়া বিজয়স্তম্ভ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে ৩১ বার তোপধ্বনির পর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠিকতা। সকাল থেকেই চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শুরুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের নেতৃত্বে বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন।

এরপর শ্রদ্ধা জানায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এলজিইডি, লেডিস ক্লাবসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৫৫   ৫৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ