ফতুল্লা থানা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা থানা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ 
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



ফতুল্লা থানা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ 

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পুস্পস্তবক অর্পণ করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় ফতুল্লার পঞ্চবটিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য বাবুল মিয়া, সালাউদ্দিন, ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি আবু হানিফ, শ্রমিক নেতা আওয়ামী লীগ নেতা আলিম শেখ, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ।

শওকত আলী বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমরা স্মরণ করছি জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

এছাড়া যারা জাতির পিতার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচলানায় নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর মুক্তিযুদ্ধের ৩০-লাখ শহিদ এবং ২-লাখ নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৭   ৬০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ