মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা : সমাজকল্যাণ মন্ত্রী
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ইতিহাসের পাতা থেকে মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আপনারা সম্মানের পাত্র, জাতিকে আপনারা সম্মানিত করেছেন। আর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী শুক্রবার সকালে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার হলরুমে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে সারাবিশ্বকে চমকে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা তাঁকে (শেখ হাসিনা) ১৯ বার হত্যা করার চেষ্টা করেছে।
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। আগামীর প্রজন্ম স্মার্ট বাংলাদেশের নাগরিক হবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, তাহলে বিএনপি জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত
করতে পারবে না।
তিনি বলেন,‘আমাদেরকে আজকের বিজয় দিবসে শপথ গ্রহণ করতে হবে আগামী এক বছর পর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আবারও শেখ হাসিনার মার্কা নৌকাকে জয়যুক্ত করার।’
আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা পরিষদ সদস্য মনছুর আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার
মো. আব্দুল হামিদ প্রমুখ বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২১:২৪:৪৭   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ