সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তানের আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তানের আলোচনা সভা
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫১তম মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের আয়োজনে ডোয়াইল বাজার এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডোয়াইল ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক নূরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

এছাড়াও এডভোকেট মোকাদ্দেস আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় ডোয়াইল ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৭:০১   ৬৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ