রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৮
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১২ পিস ইয়াবা, ৬ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১৪৯ গ্রাম ২৮৯ পুরিয়া হেরোইন ও ৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:০২   ৫৪১ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ