মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সমাজের কেউ পিছিয়ে থাকবে না; বরং সবাইকে সাথে নিয়েই দেশ এগিয়ে যাবে। সরকারের পক্ষ থেকে কক্লিয়ার ইমপ্লান্ট, হার্টের ভালভ ও স্ট্যান্ট প্রদানের ন্যায় মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসাকে এগিয়ে নিতেও সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আজ রাজধানীর নীলক্ষেতে সন্ধানী ভবনে সন্ধানী জাতীয় চক্ষু সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মন্ত্রী বলেন, মানুষের শারীরিক ও সামাজিক সমস্যাগুলো সমাধান করা গেলে তারা স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় ফিরে আসতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে সন্ধানী চক্ষু সেবা কেন্দ্রের কার্যক্রম আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে পরিকল্পনা গ্রহণ করার কথা বলেন। এক্ষেত্রে সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত দক্ষ সার্জন থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কর্নিয়ার অভাবে বিদেশ থেকে তা আমদানি করতে হয়। দেশে প্রতি বছর প্রায় ১০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন, এর মধ্য থেকে মাত্র ২ শতাংশ মানুষও যদি মরণোত্তর চক্ষুদান করেন, তবে বাংলাদেশে আর কর্নিয়া আমদানির প্রয়োজন হবে না। রক্তদানে অভাবনীয় সাফল্য অর্জিত হলেও সামাজিক কুসংস্কার ও ভীতির কারণে মরণোত্তর চক্ষুদানে এখনো কাক্সিক্ষত সাফল্য আসেনি বলে বক্তারা মত প্রকাশ করেন। এ সময় জাতীয় সংসদে ‘অঙ্গ প্রতিস্থাপন আইন, ২০২৬’ পাস হওয়ায় উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতি বছর ২ নভেম্বর ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ পালন শুরু হয়।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী তিনজন কৃতী শিক্ষার্থীর নিকট সন্ধানী শিক্ষাবৃত্তির চেক এবং একজন মরণোত্তর চক্ষুদানকারীকে সম্মাননা কার্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৪   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকেই পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন - তথ্য প্রতিমন্ত্রী
সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ