গাইবান্ধায় পাটের গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধায় পাটের গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



গাইবান্ধায় পাটের গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়, মহিমাগঞ্জ বাজারের পাটের গুদামটি ব্যবসায়ী আজহারুল ইসলামের। হঠাৎ করে দুপুরের দিকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গুদামের সব পাট পুড়ে যায়। গুদামের পাশে থাকা দুটি বাড়িও পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাটের গুদামের মালিক আজহারুল ইসলাম বলেন, কিভাবে আমার গুদামে আগুন লেগেছে তা জানি না। তবে পরিকল্পিতভাবে কেউ আগুন লাগাতে পারে। এ ঘটনায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৯   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল
এক প্রবাসীর বাড়িতে ২ স্ত্রীর অনশন: সরিষাবাড়ীতে তুলকালাম!
সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ