বিশ্বে করোনায় আরও ১৩৩৮ মৃত্যু, আক্রান্ত কমেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১৩৩৮ মৃত্যু, আক্রান্ত কমেছে
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



বিশ্বে করোনায় আরও ১৩৩৮ মৃত্যু, আক্রান্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ২৮১ জন। আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে প্রায় ৪৭ হাজার ও প্রাণহানি কমেছে অর্ধশতাধিক।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময় দেশটিতে করোনায় মারা গেছেন ৩৩৯ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ১৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৩৯২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ২৫৩ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১২০ জনের এং আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫১৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ৬২ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৩১ জন এবং মারা গেছেন ৫০ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন এবং মারা গেছেন ৩৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১ লাখ ৬৫ হাজার ৯০০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৮০ হাজার ৫৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:১৩:৫২   ৬৮৯ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ