নগরকান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি লাবু চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি লাবু চৌধুরী
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



---

ফরিদপুরের নগরকান্দায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।

এসময় উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী উপজেলা হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সম্পর্কিত ষ্টল প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৩৭   ৫৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ