রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বরে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৬৪৫ পিস ইয়াবা, ১১৪ গ্রাম হেরোইন, ৪০ বোতল ফেনসিডিল এবং ২৩ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২৯টি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩০:১৮   ৫০১ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ