রাজধানীতে বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



রাজধানীতে বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি কার্যালয় নেওয়া হয়। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান‌ বলেন, তিনি পরোয়ানাভুক্ত আসামি। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন রবিউল আলম। তাকে ২০২১ সালের নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০:৩৫:৫১   ৫৩৫ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ