যৌতুকবিহীন ২৪ জোড়া বিয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » যৌতুকবিহীন ২৪ জোড়া বিয়ে
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



যৌতুকবিহীন ২৪ জোড়া বিয়ে

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের ৪৮ জন তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের মতে এটিকে সাকামেন্ট বলা হয়ে থাকে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রুহিয়া ক্যাথলিক চার্চে এ বিয়ে সম্পন্ন হয়। ২৫ ডিসেম্বর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে আজ এ গণবিয়ের আয়োজন করা হয়।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী সেন বলেন, খ্রিষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে-মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ আনুষ্ঠানিকতা চলে পরদিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় বিয়ের। এবার ছেলে ২৪ জন ও মেয়ে ২৪ জন মোট ৪৮ জন অর্থাৎ ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে।
বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই নতুন দম্পতিরা।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৫৬   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ