রাষ্ট্রপতির সাথে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সাথে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



রাষ্ট্রপতির সাথে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে।
রাষ্ট্রপ্রধান দু’দেশের এ সুযোগগুলো কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের উপর জোর দেন।
তিনি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার জন্য তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি আশা করেন জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে আগামীতেও মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে তুরস্ক।
রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালন করায় তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫২:৩২   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ