সরিষাবাড়ীতে নাসির উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নাসির উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ 
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নাসির উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টা হতে দিনব্যাপী নাসির উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাসির উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সুজাউদ্দৌলা আবেদীনের সভাপতিত্বে এবং সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গোলজার হোসেন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসির উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সূত্রধর(বি-এসসি)।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের,পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোহাম্মদ সুলতান আহমেদ, অভিভাবক মন্টু লাল তেওয়ারি, কামরুল ইসলাম ও বাদশা ভুঁইয়া।

এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী,ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকগণ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণাপত্র সহ কৃতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা পদক প্রদান সহ ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫০:০৯   ৭১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ