মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন 

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন 
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন 

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন মাইলফলক সংযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।
আজ এক বিবৃতিতে তারা বলেন, বাঙ্গালির জন্য আজ এক ঐতিহাসিক দিন। পদ্মা সেতুর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যোগাযোগ উন্নয়ন প্রকল্প মেট্রোরেলের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এক নতুন মাইলফলক যুক্ত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কষ্ট লাঘবে নিরলসভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাকে বাস্তবায়নের লক্ষ্যে জাতির ইতিহাসে নতুন নতুন চ্যালেঞ্জিং যাত্রা হাতে নিচ্ছেন, আর দেশ পাচ্ছে উন্নয়নের নতুন নতুন মাত্রা।
তারা বলেন, পুরোপুরি ডিজিটাল প্রযুক্তির এই মেট্রোরেল চালুর মাধ্যমে বাংলাদেশে অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থার সূচনা হলো। এটি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এ জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন।

বাংলাদেশ সময়: ২৩:২২:২৫   ৬৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ