ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৫৪ - ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
১৬৭৯ - ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।
১৭৮০ - ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়।

১৮০৬ - ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
১৮৬৭ - আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।
১৯১৬ - প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।
১৯১৮ - মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফারের উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
১৯২৬ - বাদশা হোসেন বহিষ্কার। ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব করা হয়।
১৯৪০ - ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি, মাখন ইত্যাদির রেশন শুরু।
১৯৫৯ - জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।
১৯৬৩ - প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারি অব আর্টে প্রদর্শন।
১৯৭২ - পাকিস্তানের কারগার থেকে বাঙালি নেতা শেখ মুজিবকে মুক্তি দান, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
১৯৭৩ - সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত।
১৯৭৭ - আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত গোষ্ঠী রাশিয়াতে এক সঙ্গে ৩৭ মিনিটের মধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।
১৯৭৮ - ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।
১৯৯৩ - সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী নিহত।
১৯৯৬ - জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১ হাজার নিহত হয়।

জন্ম

১৮৮৫ - রাধাগোবিন্দ বসাক, বিশিষ্ট প্রাচ্যতত্ত্ববিদ, ভারতীয় লেখতত্ত্ব ও লিপি শাস্ত্রে সুপণ্ডিত।
১৯০৯ - আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক।
১৯২৪ - রন মুডি, ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক।
১৯২৬ - কেলুচরণ মহাপাত্র কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু এবং ওডিশি নৃত্যের উদ্গাতা।
১৯৩১ - তরুণ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রপরিচালক।
১৯৩৫ - সুপ্রিয়া দেবী, প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯৩৫ - এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সংগীতশিল্পী।
১৯৪২ - স্টিভেন হকিং, ইংরেজ পদার্থবিদ।
১৯৪২ - জুনিচিরো কোইযুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৪৫ - টেলি সামাদ, বাংলাদেশি কৌতুক অভিনেতা।
১৯৬৫ - দেবশঙ্কর হালদার, ভারতীয় বাঙালি মঞ্চ-অভিনেতা।
১৯৮৭ - সিনথিয়া আরিভো, ব্রিটিশ অভিনেত্রী, গায়িকা ও গীতিকার।

মৃত্যু

১৩২৪ - মার্কো পোলো, ভেনিসিয় পর্যটক ও বণিক।
১৬৪২ - গ্যালিলিও গ্যালিলেই, ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক।
১৮৫৮ - রসিককৃষ্ণ মল্লিক, ভারতীয় সাংবাদিক, সম্পাদক ও সংস্কারক।
১৮৭৮ - নিকোলাই আলেক্সেভিচ নেক্রাসভ, রাশিয়ান কবি এবং সাংবাদিক।
১৮৮৪ - কেশবচন্দ্র সেন ভারতের বাঙালি ব্রাহ্ম নেতা, বক্তা ও বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক।
১৯৩৪ - আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
১৯৪১ - ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ।

১৯৫০ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
১৯৬৬ - বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।
১৯৭২ - কৃষ্ণদয়াল বসু, বাংলার প্রখ্যাত শিশু-সাহিত্যিক।
১৯৮৩ - সত্যরঞ্জন বকসি , স্বাধীনতা সংগ্রামী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী।
১৯৯২ - জাফর ইকবাল, বাংলাদেশি অভিনেতা।
২০১৩ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।
২০২৫ - প্রীতিশ নন্দী, ভারতীয় বাঙালি কবি, সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৪   ১৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
আজকের রাশিফল
​সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠানে তালা ও টাকা লুটের অভিযোগ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ