ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ উদ্ধার অভিযান শুরু 

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ উদ্ধার অভিযান শুরু 
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ উদ্ধার অভিযান শুরু 

জেলার উপজেলা সদরের মেঘনা নদীতে জ¦ালানি তেল নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ সাগর নন্দিনী-২ এর উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী বার্জ হুমায়ারা ও জহুর এর মাধ্যমে উদ্ধার কাজ চলছে। নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ’র ডুবুরী ও বিশেষজ্ঞ দল উদ্ধার কাজ চালাচ্ছে।
বিআইডব্লিউটিএ’র যুগ্ন-পরিচালক (উদ্ধার) মো. আব্দুস সালাম বাসস’কে জানান, বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আজ সকাল থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। ঘন কুয়াশা ও নদীতে ¯্রােত থাকার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত করা যাবে।
তিনি আরো বলেন, দেশীয় পদ্ধতিতে জাহাজটি তোলার কাজ চলছে। জাহাজটিতে কি পরিমাণ তেল ছিলো এবং কি পরিমাণ নদীতে ভেসে গেছে সে ব্যাপারে আমাদের তদন্ত চলছে। তদন্ত শেষে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে বলে জানান তিনি।
এদিকে নদীতে ছড়িয়ে পড়া তেল থেকে নদী দূষণ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামের সংযোজিত অত্যাধুনিক বোটের সাহয্যে পানি হতে তেল অপসারণের কাজ চালাচ্ছে।
অপরদিকে এই ঘটনায় সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহাকে প্রধান করে ৯ সদস্য’র একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে রোববার ভোর রাতের দিকে চট্রগ্রাম থেকে ১১ লাখ ৫০ হাজার লিটার জ¦ালানি তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল পদ্মা ওয়েল কোম্পানির সাগর নন্দিনী-২ নামের কার্গো জাহাজটি। পথিমধ্যে ভোলার সদরে তুলাতুলি পয়েন্টে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:২২   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মালয়েশিয়ায় গ্রেপ্তার ২২৬ জনের ২২২ জন বাংলাদেশি
বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা
ফারজানার শেষের ঝড়ে সেমিফাইনালে বাংলাদেশ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে - স্বরাষ্ট্র উপদেষ্টা
জামালপুরবাসীর প্রাণের দাবি: মন্ত্রিসভায় চাই ফরিদুল কবীর শামীমকে
মঙ্গলবার রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির
দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করব: মন্ত্রিপরিষদ সচিব
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ৪০
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ