জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে। এছাড়াও জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাকে জিজ্ঞাসাবাদ করছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ দ্বারোদঘাটন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।
পরে ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপনের জন্য ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ইএসডিও) স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান।
এসময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক শহীদ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৩   ৫০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ