দারিদ্র্যের মধ্যে আরব অঞ্চলের ১৩ কোটি লোক : জাতিসংঘ জরিপ

প্রথম পাতা » আন্তর্জাতিক » দারিদ্র্যের মধ্যে আরব অঞ্চলের ১৩ কোটি লোক : জাতিসংঘ জরিপ
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



---

লিবিয়া ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলো ছাড়া আরব বিশ্বের এক তৃতীয়াংশ জনগণ দারিদ্র্যের মধ্যে রয়েছে।
জাতিসংঘের ইকোনমিক এন্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া (ইএসসিডব্লিউএ) এর প্রকাশিত জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার।
‘সার্ভে অব ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্টস ইন দ্য আরব রিজন’ শিরোনামে এ জরিপে জাতীয় দারিদ্র সীমার বিপরীতে দারিদ্র্যের পরিমাপ করা হয়েছে। এতে দেখা গেছে এ অঞ্চলে ১৩ কোটি লোক দারিদ্র্যের মধ্যে রয়েছে।
জরিপে বলা হয়েছে, আগামী দুবছরে এ সংখ্যা বাড়তে পারে। ২০২৪ সাল নাগাদ ৩৬ শতাংশ লোক দারিদ্র্য প্রভাবিত হতে পারে।
এছাড়া বিশ্বে ২০২২ সালে বেকারত্বের সবচেয়ে বেশি হার ১২ শতাংশ রেজিস্টার্ড হয়েছে আরব অঞ্চলে। নতুন বছরে তা সামান্য কমে ১১.৭ শতাংশ হতে পারে।
তবে জরিপের প্রধান লেখক আহমেদ মৌম্মি বলেছেন, জিসিসিসহ তেল রপ্তানীকারক অন্যান্য দেশগুলো জ্বালানির উচ্চমূল্যের অব্যাহত সুবিধা পাবে। যদিও তেল আমদানিকারক দেশগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
মৌম্মি বলেন, তেল রপ্তানীকারক আরব দেশগুলোর উচিত তাদের অর্থনীতিকে জ্বালানি খাত থেকে সরিয়ে নিয়ে এমন কোন প্রকল্পে বিনিয়োগ করা যাতে অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩৫   ৬৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ