সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রবিবার, ১ জানুয়ারী ২০২৩



সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরু আনার জন্য বিপুলসহ ৮-১০ জনের একটি দল ভারতের সীমান্তে ঢুকে পড়েন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে বুকে বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান বিপুল। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, উপজেলার গাটিয়ার ভিটা এলাকায় নিজ বাড়িতে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। কীভাবে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছেন। সীমান্তে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি।

পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় বাংলাদেশি যুবক। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৪   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ