সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন সফল রাজনীতিবিদ : খালিদ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন সফল রাজনীতিবিদ : খালিদ 
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন সফল রাজনীতিবিদ : খালিদ 

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন কৃর্তিমান পুরুষ, সফল রাজনীতিবিদ। তিনি ছিলেন স্বচ্ছ রাজনীতির প্রতীক নিরঅহংকারী।
প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফের পিতা শহীদ নজরুল ইসলাম জাতির জনকের অনুপস্থিতিতে তাঁরই নির্দেশে ও পরিকল্পনা অনুসারে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। ঠিক একইভাবে ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সফলভাবে দায়িত্ব পালন করে জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করাসহ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকদের হাতে রাজনীতি ফিরিয়ে দিয়ে সেনা সমর্থিত সরকারকে বাধ্য করেন।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে সৈয়দ আশরাফের চতুর্থ মৃত্যুবাষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সৈয়দ আশরাফের মত নেতা এখন খুবই প্রয়োজন। জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন সৎ, নিষ্ঠাবান, সাহসী, পরীক্ষিত নেতা। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর থেকে নির্বাচিত এমপি নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন। এছাড়া মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা খাতুন, যুবমহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ীসহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন ।

বাংলাদেশ সময়: ২১:২১:২৬   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত
ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন
জামালপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক
সালথায় ইউএনওর অভিযানে ৩৫টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ধ্বংস
ফরিদপুরে নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ
বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
মাদারীপুরে সরকারি উদ্যোগে খাল-বিলে মাছের পোনা অবমুক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ