সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার জিএম’কে লাঞ্ছিত করার অভিযোগ-তদন্ত কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার জিএম’কে লাঞ্ছিত করার অভিযোগ-তদন্ত কমিটি গঠন
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার জিএম’কে লাঞ্ছিত করার অভিযোগ-তদন্ত কমিটি গঠন

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি :জামালপুরের সরিষাবাড়ীতে দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) প্রশাসন দেলোয়ার হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সিবিএ নেতা সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার(৩ জানুয়ারি) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃপক্ষ। এ বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার (এমডি) শহীদুল্লাহ খান।

সূত্রে জানা যায়, কারখানার শ্রমিক কর্মচারীরা কাজে দেরিতে আসে কিনা এ বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য জিএম’কে নির্দেশ দেন কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই প্রশাসনিক নির্দেশে গত সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা হতে কারখানার প্রধান গেটে শ্রমিক কর্মচারীদের দেরিতে আসার বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন জিএম দেলোয়ার হোসেন।

এমতাবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সিবিএ নেতা ও ব্যাগিং সেকশনের মাস্টার অপারেটর মাঈনুল ইসলাম প্রায় ২ ঘণ্টা পর কর্মস্থলে যোগদানের জন্য আসেন। পরে তাকে হাজিরা খাতায় সময় উল্লেখ করে স্বাক্ষর করতে বললে একথায় মাঈনুল ইসলাম উত্তেজিত হয়ে জিএম দেলোয়ার হোসেনের ওপর মারমুখি আচরণে লিপ্ত হন। এছাড়াও তিনি কারখানার সিবিএ অফিসে গিয়ে জিএম দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন।

পরে বেলা ২টার দিকে সিবিএ সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নেতৃত্বে শ্রমিক কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে দেলোয়ার হোসেনের অফিস কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে কোটের কলার ধরে টানা হেছঁড়া করে লাঞ্ছিত করে এবং অফিস থেকে বের করে দেয়।

এ বিষয়ে সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তারা বলেন, জিএম দেলোয়ার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি। শুধু ঘটনা নিষ্পত্তি হওয়ার আগে তিনি অফিসে আসতে পারবেন না বলে, বলা হয়েছে।

এদিকে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক
এমডি শহীদুল্লাহ খান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই নিয়ে দুইপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। ঘটনা তদন্তে বিসিআইসির জিএম (পার্সেল) শহীদুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১১:০৩   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের ‌নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ: জ্বালানি মন্ত্রী
মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ
সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
শিক্ষার মানোন্নয়নে তুরস্ক ও মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ