ঠান্ডা বাতাস ও কুয়াশা, ঢাকায় কনকনে শীত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠান্ডা বাতাস ও কুয়াশা, ঢাকায় কনকনে শীত
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



ঠান্ডা বাতাস ও কুয়াশা, ঢাকায় কনকনে শীত

রাজধানীতে কনকনে শীত পড়ছে। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। ফলে সর্বসাধারণের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছে রাজধানীর খেটে খাওয়া মানুষ।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা অঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

এছাড়া পাঁচ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানা গেছে। নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়ার পূর্বাভাস। তাছাড়া পরবর্তী ৭২ ঘণ্টা দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে।

তেজগাঁও সাতরাস্তা মোড়ে রিকশাচালক মো. রবিউল সমকালকে বলেন, ‘শীত এত বেশি যে মানুষ বাসাবাড়ি থেকে বেরই হচ্ছে না। ভাড়াও কম। ছুটির দিন হলেও এত কম মানুষ থাকে না রাস্তাঘাটে। কুয়াশা আর বাতাসের কারণে রিকশা চালানো দায় হয়ে যাচ্ছে।’

কারওয়ানবাজারে আসা পান্থপথের গৃহিণী ফারজানা আক্তার বলছিলেন, ‘এত বেশি শীত যে, বাজার করতে আসাটাও কষ্টকর হয়ে যাচ্ছে। সকালে স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সমকালকে বলেন, ‘জানুয়ারি মাস, শীতেরেই সিজন। শীত থাকাটা আসলে স্বাভাবিক। তবে কয়েকদিন ধরে শীতটা অনেক বেশি, কারণ সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যটা কমে গেছে। ঢাকার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশেই থাকছে, এখনও ১০ ডিগ্রির নিচে নামেনি। এজন্য শৈত্যপ্রবাহ বলছি না আমরা। তবে কনকনে শীতের অবস্থা আরও দুতিন দিন থাকতে পারে।’

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৪৪   ৪১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ