জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

প্রথম পাতা » চট্টগ্রাম » জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এখন দুইটি পক্ষে অবস্থান করছে। একটি পক্ষে একটি রাজনৈতিক দল, অন্যদিকে আপামর জনতা ইসলামী জোটের পক্ষে। গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে ডা. তাহের বলেন, ‘এই নির্বাচনকে উৎসবমুখর করতে দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চাইতে হবে। এদেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত দলকে ক্ষমতায় আনতে চায়। বিশেষ করে তরুণরা এবার ইসলামী জোটকে ভোট দিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।’

জামায়াতে ইসলামীর কনকাপৈত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন— কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদার, কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি পেয়ার আহমেদসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৬   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ